গাউসুল আযম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা ও প্রকাশনা উইংস মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশু–কিশোরদের প্রতিভা বিকাশমূলক অনুষ্ঠান ‘১৯তম শিশুকিশোর সমাবেশ’ এর ২য় প্রস্তুতি সভা গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক এইচ.এম রাশেদ খান। সভায় আগামী ১৫ জানুয়ারি–২০২৭ অনুষ্ঠিতব্য ১৯তম শিশুকিশোর সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বারোপ করা হয় এবং বিভিন্ন উপ–কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বেসরকারিভাবে মাইজভাণ্ডারী একাডেমির আয়োজনে প্রতিভা বিকাশমূলক প্রতিযোগিতা বাংলাদেশ ছাড়িয়ে এখন বিভিন্ন দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করছেন। তাই আয়োজক কমিটি ছাড়াও প্রতিযোগী, অভিভাবক এবং বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সহাতায়তা পেলে এবারও একটি সফল আয়োজন হবে। সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, লেখক জসিম উদ্দিন খান, আবুল মনসুর, আরেফিন রিয়াদ, সমন্বয় কমিটির সদস্য ডা. কৌশিক সাইমন, মেজবাহ উদ্দিন, আহসানুল হক চৌধুরী বিভন, জয়নাল আবেদিন, জাফর ইকবাল, ইরফানুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













