মহেশখালীর সালাউদ্দিন নগরীতে গ্রেপ্তার

অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ ৯ মামলা

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি এস.এম. সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালাউদ্দিন মহেশখালী পৌরসভার গোরকঘাটার সিকদারপাড়ার বাসিন্দা মৌলভী জকরিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে মোট ৯টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে দুটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং অন্যান্য অভিযোগে তিনটি পরোয়ানা রয়েছে। এছাড়া ঢাকার সবুজবাগ থানায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় করা একটি মামলাসহ হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হামিদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা যুবদলের র‌্যালি ও সভা