মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ায় চোরের ছুরিকাঘাতে শিল্পী রাণী শীল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল ৭ সেপ্টেম্বর সোমবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রাণী শীল রবীন্দ্র লাল শীলের স্ত্রী।
হোয়ানক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, রাত ৮টার দিকে ব্যবসায়ী রবীন্দ্র লাল শীলের স্ত্রীর শোর চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে দেখে শিল্পী রানী শীল বাড়ির দরজার সামনে রক্তাক্ত ছুরিকাহত অবস্থায় ছটফট করছেন। ততক্ষণে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশীরা থাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মহেশখালী থানার ওসি (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনা তদন্ত ও জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।











