মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কথিত ফজল কাদের বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালী থানাধীন ধলঘাটা নাছির ডেইল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে আটককৃত ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত সদস্যরা মহেশখালী থানার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় দুই বাংলাদেশি মানবপাচারকারী ও ৯ ভুক্তভোগী আটক