মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের বর্ধিত সভা

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৪০ পূর্বাহ্ণ

মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের মাসিক বর্ধিত সভা গত ৫ জুলাই পাহাড়তলী আমবাগান সাংগঠনিক কার্যালয়ে সংগঠনের সহ–সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এস.এম. লেয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আকবরশাহ থানা শাখার সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবু হানিফ জনি, প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকার পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই