জাতীয়তাবাদী শ্রমিকদল মহানগর শাখার উদ্যোগে এবং চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুদানে অসহায় শ্রমিক নেতা ও কর্মীদের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এস এম আজিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী। উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম, মো. ইউনুস মিয়া, মো. আবদুর রউফ, মো. আব্দুর রশিদ, মো. কামাল হোসেন, লায়ন জিল্লুর রহমান, মো. আবু তাহের, মো. মাহফুজ, মো. কামরুল, মো. আবুল বশর, মো. আবুল বাশার, মো. শফি, সাবিনা ইয়াসমিন, রোখসানা, মো. আনোয়ার হোসেন, মো. আলী প্রমুখ। অনুষ্ঠানে অসহায় শ্রমিক নেতা ও কর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, জাতীয়তাবাদী শক্তির রাজনীতি শুধু আন্দোলন–সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের সুখ–দু:খে পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম অঙ্গীকার। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











