মহানগরী ফুটবল রেফারি এসো’র জার্সি বিতরণ

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ফুটবল রেফারি এসোসিয়েশনের জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্র্যাকটিস জার্সি বিতরণ করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার ওয়েলফেয়ার এন্ড ফোর্স মাহমুদুল হাসান। এই সময় উপস্থিত ছিলেন কে.এম এজেন্সীর স্বত্বাধিকারী মসিউল আলম স্বপন, বিটু বড়ুয়ার সঞ্চনালয় অনুষ্ঠান শুরু হয়। এই সময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শওকত আলী, সিনিয়র সদস্য ও জাতীয় রেফারি রতন কান্তি দাশগুপ্ত,নির্বাহী কমিটির সদস্য মুক্তি সাধন বড়ুয়া, এরশাদুল আলম, আব্দুল কাদের, জাহেদুল ইসলাম মাসুম, মো. ফজলে রাব্বী মোহাম্মদ আরিফ, দেলোয়ার হোসেন দিলু, আল–আমিন, ওয়াহিদুল আলম, মো. মিল্লাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন
পরবর্তী নিবন্ধটাইমড আউট নিয়ে এমসিসির বিবৃতি