মস্তিষ্কের রোগ নিয়ন্ত্রণে ৩ বিজ্ঞানী

শঙ্কর প্রসাদ দে | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

অপটোজেনেটিক্সের বাংলা প্রতিশব্দ য়া–ই হোক, বোঝা য়াচ্ছে, এটি মস্তিষ্কে আলো ব্যবহার করে য়ুগান্তকারী চিকিৎসাপদ্ধতি। নোবেল কমিটি এই আবিষ্কারকে সভ্যতা ও চিকিৎসাবিজ্ঞানে ভবিষ্যতের পথ উন্মোচনের সঙ্গে তুলনা করেছে।

উনবিংশ শতক ছিল জীববিজ্ঞানের সোনালি সময়। বিংশ শতকের শেষার্ধ থেকে সার্জারি, থেরাপি ও মেডিসিন বিভাগে বহু অগ্রগতি হয়েছ। আর একবিংশ শতক হলো ‘জিন’ প্রয়ুক্তির সময়। বলা হচ্ছে, বেশির ভাগ রোগ মানুষ বংশানুক্রমে প্রাপ্ত ‘জিনগত’ জটিলতা থেকে পেয়ে থাকে। জেনেটিক্স অর্থাৎ ‘জিন’কে নিয়ন্ত্রণে আনার জন্য অপ্টো বা আলো ব্যবহার করা হয়েছে বিধায় এর নাম অপটোজেনেটিক্স।

এত দিন বিজ্ঞানীরা মাইগ্রেন, আলঝেইমার, সিজোফ্রেনিয়া, পারকিনসন, মৃগী, বিষণ্নতা ও অন্ধত্ব নিয়ে রীতিমতো ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছিলেন। তবে এটুকু ধারণা করা হচ্ছিল, রোগগুলো মস্তিষ্কের বিশেষ এলাকা থেকে উদ্ভূত এবং এর জন্য দায়ী কিছু মস্তিষ্ককোষ বা নিউরন, য়া মানুষ বংশানুক্রমে পেয়ে থাকে অথবা নিউরনগুলো অস্বাভাবিক আচরণ করে।

রোগগুলোর উৎপত্তির ঘটনা নিয়ে গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যানফোডের্র স্নায়ুবিজ্ঞান বিভাগের অধ্যাপক কার্ল ডাইসেরোথ (২), বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিসিস্ট পিটার হেগেমান (৩) এবং জার্মানির ওয়ার্জবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরোফিজিওলজির অধ্যাপক জর্জ নাগেল। তাঁদের য়ৌথভাবে ২০২৬ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তিনজনের গবেষণা ছিল এক বিন্দুর দিকে। বিন্দুর নাম মস্তিষ্কের স্নায়ুর কিছু অসুস্থ নিউরন, য়া মানুষকে অনিরাময়েয়াগ্য রোগাক্রান্ত করে।

নাগেল তাঁর আবিষ্কৃত ‘চ্যানেলরোডপসিন–২’ নামক প্রোটিন আবিষ্কার করে দেখান য়ে, শৈবালে য়দি কখনো প্রোটিনটি নীল আলোর দেখা পায়, তবে প্রোটিনটি আলোর উৎসের দিকে ছুটে চলে এবং রীতিমতো বিদ্যুতের মতো আচরণ শুরু করে।

হেগেমান বন্ধু নাগেলের প্রোটিনকে নীল আলো দিয়ে তাড়িত করে মানুষের মস্তিষ্কের অসুস্থ স্নায়ু বা নিউরনের ওপর ব্যবহারের উপায় খুঁজতে থাকেন। এ পর্বে সামনে এলেন কার্ল ডাইসেরোথ। তিনি নাগেলের প্রোটিন ও হেগেমানের নীল আলো প্রয়োগ করলেন একটি সুস্থ ইঁদুরের মস্তিষ্কের ওপর। দেখা গেল, ইঁদুরটির আচরণ পরিবর্তিত হয়ে মৃগী, আলঝেইমার ও পারকিনসন রোগীর মতো আচরণ শুরু করেছে।

অর্থাৎ নীল আলো দ্বারা তাড়িত শৈবাল–প্রোটিনটি অসুস্থ নিউরনে প্রয়োগ করলে নিউরনগুলো সুস্থ হয়ে উঠবে এবং জটিল রোগগুলো থেকে মানুষ মুক্তি পাবে। ডাইসেরোথ, হেগেমান ও নাগেল ঘোষণা দিলেন, সুইচ টিপে মস্তিষ্কের অসুস্থ নিউরনের ওপর ‘চ্যানেলরোডপসিন–২’ প্রোটিনকে নীল আলো দিয়ে বিদ্যুতায়়িত করে মস্তিষ্কের নিউরনের জিনগত পরিবর্তন ঘটানো সম্ভব; অর্থাৎ অসুস্থ নিউরনগুলোকে সুস্থ করে তোলা সম্ভব।

সম্ভবত সামপ্রতিককালে এত বড় আবিষ্কার কোনো শাখাতেই হয়নি। বেশ কয়েকটি দুরারোগ্য ব্যাধির চিকিৎসা এখন হাতের নাগালে এসে গেল। ল্যাবরেটরি পরীক্ষা, অ্যানিমেল ট্রায়াল, কমিউনিটি ট্রায়াল ও হিউম্যান ট্রায়ালের পর এই দশকেই হয়েতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে মস্তিষ্ক চিকিৎসার এই সর্বাধুনিক প্রয়ুক্তি।

আমরা সাধারণ মানুষ এইটুকু খবরে যারপরনাই আনন্দিত। এই আবিষ্কারের গুরুত্ব আমাদের চেয়ে বেশি বুঝবেন চিকিৎসকসমাজ। বলা হয়ে থাকে, বিজ্ঞানের অন্যান্য শাখা, যেমন মহাকাশবিজ্ঞান যেভাবে এগিয়ে গেছে, সে অনুপাতে চিকিৎসাবিজ্ঞান অনেক অনেক পিছিয়ে আছে। বিংশ শতক ছিল মহাকাশবিজ্ঞানের সোনালি সময়। এখন গায়ে ব্যথা হয়েছে বলে প্যারাসিটামল খেয়ে নিরাময়ের সময় শেষ। এখন সভ্যতা স্থির বিন্দুতে দাঁড়িয়ে বলছে, জেনেটিক্স চিকিৎসা বা ‘জিন’–এর আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে বেশির ভাগ রোগ নিরাময়ের সময় এসেছে। জেনেটিক্স চিকিৎসার প্রথম সাফল্যের নাম অপটোজেনেটিক্স। জয় হোক চিকিৎসাশাস্ত্রের। জয় হোক আধুনিক শিক্ষাপদ্ধতির। জয় হোক বিজ্ঞানের।

প্রতিবছর ইউরোপ–আমেরিকার এত গুণীজন নোবেল পান, অথচ ভারতবর্ষ, মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার কাউকে ব্যতিক্রম বাদে নোবেলের তালিকায় দেখতে পাওয়া য়ায় না। আসলে আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা একেবারে প্রাথমিক স্তর থেকে চর্চা করা না গেলে এ দেশে গুণীজনের জন্ম হওয়া অসম্ভব।

লেখক: আইনজীবী, আপিল বিভাগ; কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধযানবাহনে নারীর ওড়নাজনিত দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে উদাসীনতা কাম্য নয়