মরহুম নুর হোসেন চেয়ারম্যান স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট শুরু

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

মরহুম নুর হোসেন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এয়াকুব খান বাবু। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এটিএম ফরিদ, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সেকান্দর আলম। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সদস্য হাজী বেলাল। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহাদাত হোসেন অনু, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেমি-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তরুণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ