চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সাথে চুয়েট পরিবারের ঈদের শুভেচ্ছা বিনিময় গতকাল রোববার সকালে মাননীয় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, অন্যান্য পরিচালকগণ, অফিস প্রধানগণ, শাখা প্রধানগণের নেতৃত্বে স্ব স্ব বিভাগ, অফিস ও শাখার সকলেই ভিসির সাথে কুশল বিনিময় করেন। এ সময় ভাইস চ্যান্সেলর সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রমকে আরো সমুন্নত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










