ভালোবাসা কখনো মরে না

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

আছে সুখদুঃখ, শোকমৃত্যু মেলা

প্রতিটি ক্ষণ যেন নিয়তির খেলা

অনিশ্চিত জীবন।

চারপাশে চলমান সংঘাত

ভাঙাগড়ার নিষ্ঠুর খেলা,

মুমূর্ষু ভালোবাসা;

ভাঙছে মানুষ প্রতিনিয়ত

ভাঙছি আমিতুমি।

জোড়াতালি, ভগ্নাংশের জীবন নিয়ে

বিবক্ষা তবুও।

যদিও চূর্ণিত সব সুখস্বপ্নআশা …..

তবু হৃদয় মরুতে কেন ফোটে ভালোবাসার ফুল!

কারণ ভালোবাসা ছাড়া জীবন চলে না,

ভালোবাসা কখনো মরে না।

পূর্ববর্তী নিবন্ধপাখিটার নাম শুনলে
পরবর্তী নিবন্ধঅন্দরমহলের আরাধ্য