সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়ন এলাকা থেকে জাল টাকা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকায় মোঃ রমজান আলী (৪৫) নামক এক যুবকের কাছে জাল টাকা রয়েছে, এই তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থল হাসনাবাদ এলাকায় পৌঁছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তার কাছে থাকা ৪৬ টি ১০০০ টাকার নোট ও দুটি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায় বলে জানান সীতাকুণ্ড পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, গত শনিবার রাতে ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ এলাকা থেকে ৪৭ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি একই এলাকায়।












