ব্র্যাক ব্যাংকের তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট

| বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১১:৫২ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের নিয়ে তারা উদ্যোক্তা ১০১ স্কেলআপ সামিট আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশে নারীনেতৃত্বাধীন ব্যবসা সমপ্রসারণের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইম্যান ব্যাংকিং সেগমেন্ট তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উদ্যোক্তা ১০১এর উদ্যোক্তা উন্নয়নযাত্রা তুলে ধরা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেওয়া। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এখন পর্যন্ত ৫০০এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন।

গতকাল বুধবার ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এই উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎকর্মপরিকল্পনা তৈরি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির এবং সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার প্রমুখ। নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, অর্থনীতিতে নারীদের অংশ্রগ্রহণ বাড়ানোর ব্যাপারে আমাদের ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন হলো এই প্রোগ্রামটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে থ্যালাসেমিয়া অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব’
পরবর্তী নিবন্ধগণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে