ব্যাটারি চালিত অটোরিকশার বিস্তার রোধ করা হোক

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

অটোরিকশার সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামেগঞ্জে, পথেঘাটে সবখানে বেড়েছে অটোরিকশার সংখ্যা। এমনকি মহাসড়কেও আজকাল এসব অটোরিকশা চলাচল করতে দেখা যায়। তুলনামূলক দামে সস্তা এবং অন্যান্য গাড়ি অপেক্ষা ঝামেলাহীন হওয়ায় গাড়ি চালকেরা এসব অটোরিকশার দিকে ঝুঁকছেন। পাশাপাশি সাধারণ যাত্রীদের মাঝেও এধরনের যানবাহনে যাতায়াতের প্রবণতাও বেশ লক্ষ করা যায়। কিন্তু আশঙ্কার কথা হলো যে, অধিকাংশ অটোরিকশা ড্রাইভাররা জানেন না কীভাবে নিয়মমাফিক গাড়ি চালাতে হয়। এবং এদের বেশিরভাগই ট্রাফিক আইন সম্পর্কে পুরোপুরি অজ্ঞ। অধিকাংশ গাড়িতে উচ্চমাত্রার শব্দযুক্ত হর্ন ব্যবহার করা হয় যা এক প্রকার বিরক্তির উদ্রেক ঘটায়।

এছাড়া এসব অটোরিকশার অবকাঠামোগত দিকসহ অন্যান্য গাঠনিক অংশগুলো খুব বেশি শক্তিশালী নয়। এতে করে এসব যানবাহন খুব সহজেই দুর্ঘটনার কবলে পতিত হয় এবং কেড়ে নেয় যাত্রীদের প্রাণ। যা কোনও ভাবেই কাম্য নয়। তাই সড়ক নিরাপদ করতে এসব যানবাহনের বিস্তার ঠেকানো একান্ত জরুরি।

শামস শিবলী

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবোধচন্দ্র সেন : ছন্দবিশারদ ও রবীন্দ্রগবেষক
পরবর্তী নিবন্ধএকজন আলোকিত মানুষের প্রতিকৃতি