বাংলাদেশের ব্যবসা ও এন্টারপ্রাইজ খাতে স্টারলিংকের স্যাটেলাইট কানেক্টিভিটি সল্যুশন পৌঁছে দিতে চিটাগং অনলাইন লিমিটেড (সিওএলবিডি) এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে বিটুবি ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য কানেক্টিভিটির নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে যেসব ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ গুরুত্বপূর্ণ, সেখানে স্টারলিংকের স্যাটেলাইট কানেক্টিভিটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
সিওএলবিডি ও বিএসসিএল যৌথভাবে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর কাছে স্টারলিংকের কানেক্টিভিটি সল্যুশন পৌঁছে দিতে কাজ করবে। এর মাধ্যমে ব্যবসার বিভিন্ন কার্যক্রমে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করার পাশাপাশি দেশের ডিজিটাল কানেক্টিভিটি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে চিটাগাং অনলাইন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাহমিদ আনোয়ার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। প্রেস বিজ্ঞপ্তি।










