সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বাদ আসর আনোয়ারা উপজেলার হাইলধরস্থ মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিম ও হেফজখানায় আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক, মহাকালের এক মহীয়সী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম, সাহস, দেশপ্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। লায়ন হেলাল আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম তরুণ প্রজন্মের জন্য গণতন্ত্রের পাঠশালা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, দিল মুহাম্মদ মনজু, নেচার উদ্দিন, মোজাম্মেল, আবুল কাশেম, রফিক ডিলার, আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন, মোস্তাক, আক্তারুজ্জামান, নিজাম উদ্দিন, আমিন, বাবুল সও, মুসা মেম্বার, সোলাইমান, আরিফ মিয়া, সিরাজ, শফি, আমিন, আলম, এনাম, শোয়েব, হোসেন, আরিফ, সাগর, এরফানুর রশীদ, রিদোয়ান, সাইফু, সুমন, জাহেদ সুমন, একরাম, সাঈদ আরিফ, শাহেদ, নবী হোসেন, হাবীব, দিদার, মোঃ হাসান, এরশাদ, নাছির, ইসমাইল বিন মনির, জুয়েল, শফিউল আলম চৌধুরী, আরফাত, বোরহান উদ্দিন, ইমরান, মাহিম, অনিক, বোরহান, রকিব, শহিদ, সাকিব, সরওয়ার, আলমগীর, জিয়া, শাওন, হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং এতিম শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












