বেকার যুবক সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিতে মমতা রেইজ জব ফেয়ার

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

পিকেএসএফের সহায়তায় মমতা পরিচালিত রেইজ (রিকভারি এন্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট) প্রকল্পের উদ্যোগে বেকার যুবক সম্প্রদায়ের কর্মসংস্থান নিশ্চিতে ‘মমতা রেইজ জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে উক্ত জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফের উপপ্রকল্প সমন্বয়কারী এস.এম খালেদ মাহফুজ। অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মো. আলমগীর। বক্তব্য রাখেন মো.ফারুক, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার, সুব্রত বড়ুয়া, জুলি বড়ুয়া প্রমুখ। প্রশিক্ষন গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন আক্তার, রাজিব, সুজন কুমার নাথ। জব ফেয়ারে বিডিজব্‌স, ক্লিফটন গ্রুপ. ওয়ালটন, ইয়ংওয়ান সহ বিভিন্ন কর্পোরেট ও বানিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকুরী প্রার্থীদের নিকট হতে সিভি গ্রহণ করেন। প্রধান অতিথিসহ বক্তারা জব ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন, সিভি জমাদানসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। প্রধান অতিথি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান বা তাদের জব প্লেসমেন্ট এর উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসনীয়। এসময় তিনি মমতা ও পিকেএসএফকে এধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ এই স্লোগানকে ধারন করে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফের সহায়তায় কাজ করছে মমতা রেইজ প্রকল্প। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ্‌ সুফী আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই