ইন্তেকাল করেছেন বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম সাতকানিয়ায় রাজু রক্ষিতের পিতা বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত (৮৩) গত মঙ্গলবার ভোর ৪টায় পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও অসংখ্য নাতি-নাতনি রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সরোজ কান্তি রক্ষিতকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানান সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। বৃহস্পতিবার সকালে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ১১ লাখ জাল টাকাসহ ৩ জন গ্রেফতার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২ যুবলীগ নেতা গ্রেফতার