আবার ফিরে দেখি
তুমি এখনো আছো বিস্ময়দৃষ্টিতে,
যেন কত যুগ ধরেই
আমার অপেক্ষায় ছিলে নিভৃতে।
বাতাসে পাচ্ছি তোমার ঘ্রাণ,
বৃষ্টি ছন্দে পাই তোমার ব্যাকুলতা;
তুমি যতই আড়ালে থাকো,
প্রকৃতি বলে যায় তোমার নীরবতা।
ভাবনাতে ডুবে থাকি অকারণে,
খুঁজে ফিরি ব্যাকুল দুটি নয়ন
যদি বলে যাও একটু ভালো লাগার কথা,
আমি হয়ে যাব দিশেহারা।
যতই দেখি ওই মিষ্টি হাসিমুখ
মায়াতে জড়িয়ে পড়ে এ উদাসী মন;
তোমার বাঁধনে বাঁধো আমায়,
শুরু হোক প্রেমে ভরা নতুন জীবন।







