দি চিটাগং ট্রাস্ট–বাংলাদেশের (সিটিবি) উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গর্বিত পিতাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ রবিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান বক্তা থাকবেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মূখ্য আলোচক থাকবেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। বিশেষ অতিথি থাকবেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব সিংহ। প্রেস বিজ্ঞপ্তি।












