বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

| মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। এই খবর আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ার পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের পতন ঘটেছে এবং দাম গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ৩ ডলার ৫৮ সেন্ট বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ ডলার ৭৫ ডলারে দাঁড়িয়েছে। খবর বাংলানিউজের।

একই সময়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারের জন্য নির্ধারিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৪ ডলার ১ সেন্ট বা ৪ দশমিক ৭২ শতাংশ হ্রাস পেয়ে ৮০ ডলার ৮৭ সেন্টে বেচাকেনা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে তার দেশের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শুক্রবার সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

এর আগে গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট জানান যে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত করা হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর আমেরিকার নৌ অবরোধও প্রত্যাহার করা হবে। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে খসড়া চুক্তির শর্ত অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের অভিযোগে নরওয়ের যুবরাজ্ঞীর ছেলের ৪ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৯