মমতা : যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে–মিলাদুন্নবী (সা🙂 উদযাপন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। শনিবার ০৫ই সেপ্টেম্বর নগরীর হালিশরস্থ মমতা প্রধান কার্যালয়ে এ উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজন মমতা’র প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপ–প্রধান নির্বাহী–১ তৌহিদ আহমেদ, উপ–প্রধান নির্বাহী–২ মোহাম্মদ শাহারিয়ার, অ্যাডভাইজার মো. ফারুক, মমতা’র সিনিয়র পরিচালকবৃন্দ, কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ মমতার অন্যান্য কর্মকর্তা–কর্মীবৃন্দ। মিলাদুন্নবী (সা🙂 উপলক্ষে প্রধান কার্যালয়, মমতা চাইল্ড স্পেস সেন্টারের শিশুদের মাঝে মধ্যাহ্নভোজ প্রদান করা হয়। আয়োজনের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। খতমে কোরআন, মিলাদ মাহফিল শেষে মমতা’র সার্বিক কার্যক্রমের অগ্রগতি সাধনে দোয়া কামনা ও মমতা পরিবারের সকলের জন্য ও মমতা’র সকল কর্মসূচি/প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মমতার উপ–প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ বলেন, প্রতিবছরের ন্যায় মমতা নবী রাসুলের সম্মানার্থে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। মমতা বিশ্বাস করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও পৃথিবীকে আরও বরকতময় ও শান্তিময় করার জন্য রাসুল (স🙂 এর পরিচালিত জীবনাদর্শ অনুসরন করা জরুরী।

ওষখাইন আলী নগর দরবার শরীফ : গত ২৫ আগস্ট সকাল ৮ টায় আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফের বড় মিয়া রশিদ মঞ্জিল ও ওষখাইন শাহ আলি রজা (রা.) আলিম মাদরাসা ও আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রা.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সুফি মুহাম্মদ ইলিয়াছ রজার (মা. জি. আ.) ছদারতে পবিত্র জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদরাসার মহাপরিচালক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া (মা.জি.আ.), ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদরাসার সহকারী পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিয়া (মা.জি.আ.)। প্রধান আলোচক ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, মাওলানা মাহবুবুল হক নুরে বাংলা। এতে বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুসে ‘ঈদ–এ মিলাদুন্নবী’(দ.) মুসলিম বিশ্বের ঈমানী চেতনার জয়ের ধ্বনী নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে রবিউল আওয়াল মাস। পবিত্র ‘ঈদ–এ মিলাদুন্নবী’ (দ.) পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম উৎসব। কোন নেয়ামত ও রহমত লাভ করলেই আনন্দোৎসব করা যেরূপ মানুষের স্বভাবজাত কাজ, তদ্রুপ মহান আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) কে পেয়ে আমরাও যেন খুশি উদযাপন করি। হযরত শাহসুফি আলী রজা কানুশাহ (রা.) মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে আনোয়ারা–পটিয়া–বোয়ালখালী–চাঁদগাও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওষখাইন শাহ আলী রজা (রা.) মাদ্রাসায় জমায়েত হয়ে মিলাদ–কিয়াম, তাবারুক বিতরণ, দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে পবিত্র জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) মাহফিলের পরিসমাপ্তি করা হয়।

কর্ণফুলী দক্ষিণ শাহমীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট : প্রিয় নবী (দ.)-এর শুভাগমন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত। রাসুলে করিম (দ.)’র আদর্শ ও শিক্ষা অনুসরণের ফলেই আমরা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ) সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। ২৩ আগস্ট কর্ণফুলী দক্ষিণ শাহমীরপুর রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ এবং গাউসিয়া শাহ আমিন হাশেমী দাখিল মাদরাসা’র যৌথ ব্যবস্থাপনায় সকাল ৮ টা হতে বাদে যোহর পযন্ত দরবারে আ’লা হযরত কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর (মাঃজিঃআঃ) সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়। এতে এক বর্ণাঢ্য র্যালি কর্ণফুলী থানাধীন ফকিন্নিরহাট থেকে শুরু হয়ে গাউসিয়া শাহ্ আমিন দাখিল মাদরাসা মাঠে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ মাশহুদুর রহমান হাশেমী ইয়াহিয়া। আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী দক্ষিণ শাহমীরপুর গাউছিয়া শাহ আমিন হাশেমী দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ লোকমান আল কাদেরী, মাওলানা মুহাম্মদ হোসাইন কাদেরী, মাওলানা মুহাম্মদ এমরান হোসেন কুতুবী, মাওলানা মুহাম্মদ ফোরকান আশরাফী, মাওলানা মুহাম্মদ হাসান উদ্দিন রেজভী, মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী ফারুকী, মাওলানা মুহাম্মদ মুক্তার আহমদ কাদেরী, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ওয়াহিদ, মাওলানা মুহাম্মদ রাসেল প্রমুখ।

আল আমিন হাশেমী দরবার শরীফ : মানবজাতির হেদায়েত ও রহমত হিসেবে আখেরি জামানার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পৃথিবীতে আগমন উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (দ.) জশনে জুলুস আয়োজন করা হয়। এটি হযরত মহানবী (দ.)-এর আগমন উপলক্ষে আল্লাহর নিয়ামতের শোকরিয়া আদায় এবং নবীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের একটি সুন্নীয়তভিত্তিক বহিঃপ্রকাশ। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ প্রতি বছরের মত এবছরও জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবীর (দ.) আয়োজন করেছে। ঈদে মিলাদুন্নবী (দ.) জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে ছদারতকালে শাহসূফী আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.) উপরোক্ত কথা বলেন। গত ২৬ আগস্ট বায়েজিদ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফ ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি.আ.) ছদারতে পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন আশোকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সহ সভাপতি মাওলানা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী, আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান। উক্ত র্যালিটি আল আমিন হাশেমী দরবার শরীফ থেকে শুরু করে হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) মাজার শরীফ ও ২নং গেট হয়ে অঙিজেন চত্বরে এসে শেষ হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)।

পূর্ব গুজরা মোহাম্মদীয়া মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাউজানে দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় পূর্ব গুজরা মোহাম্মদীয়া ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় উপজেলার পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে মাওলানা মুহাম্মদ ছাবের ও মুহাম্মদ হেলাল ফারুক মুন্নার সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জশনে জুলুশ বের করা হয়।
জুলুশটি দক্ষিণ রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথম দিনের মাহফিলে অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরীর উদ্বোধনী বক্তব্য প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রসূলাবাদ ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নঙবন্দী (মা.জি.আ.)।
এছাড়া বিশেষ বক্তা ছিলেন গাজী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী সোলায়মান আলকাদেরী (মা.জি.আ.) এবং পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি মুদাররিস হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী (মা.জি.আ.)।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, এডভোকেট তাজুল ইসলাম, পিডিবি নোয়াপাড়া জোনের ডিজিএম আবু সাইম, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন, উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম কাউসার, মাওলানা আশেক বিন আবদুল আজিজ।
মাহফিল পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ বেলাল উদ্দীন, সাহেদুল আলম, সেলিম উদ্দীন, এসকান্দর আলম, নুরুল আজিম, জয়নাল আবেদীন জাবেদ, সেকান্দর আলম, সামসুদ্দিন সাখাওয়াত, ইলিয়াছ তালুকদার, মনছুর আলম, মহিউদ্দিন, গিয়াস উদ্দীন, সাদ্দাম হোসেন, পারভেজ, রেজভী প্রমুখ।












