বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়ার নীলমহল আশরাফ আলী বয়েজ ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও আলোচনা সভা গত ১৭ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মিসকিন শাহ মাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুছা। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নূরী, আসমাতুল্লাহ জামে মসজিদের খতিব, অধ্যক্ষ আলহাজ জসিম উদ্দিন আল কাদেরী এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোর্শেদ খান। মাহফিলে আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব হাজী মুসা, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের নেতা ইসমাইল। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। তিনি অন্ধকার যুগে পৃথিবীতে আশার আলো দেখিয়েছেন। মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণ এবং পরকালের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন আশরাফ আলী বয়েজ ক্লাবের কার্যকারী কমিটির সভাপতি মোর্শেদুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক মো. আলমগীর। উপস্থিত ছিলেন ক্লাবের দায়িত্বশীল মো. মালু, মো. রফিক, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ হৃদয়, মো. জহির, মো. জসিম, নাজিম ও মোহাম্মদ বেলালসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। প্রেস বিজ্ঞপ্তি।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ : মহানবী (.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর জীবন ছিল সত্যবাদিতা, আমানতদারি, ক্ষমা, দয়া, সহমর্মিতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তিনি মানুষকে হিংসাবিদ্বেষ, অন্যায়অত্যাচার ও বিভেদ পরিহার করে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশের সমাপনী দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২৫ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (.) নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি..) সভাপতিত্বে সমাপনী দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশেকানে মোস্তফা (রহ.) কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী। এতে প্রধান আলোচক ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.)। বিশেষ বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবি প্রভাষক আল্লামা হাফেজ কবি মুহাম্মদ আনিসুজ্জমান আল কাদেরী (মা.জি.), লালিয়ার হাট হোসাইনীয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ আজিজুল হক হোসাইনী। শুকরিয়া জ্ঞাপন করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) বাংলাদেশ’র সহসভাপতি শাহজাদায়ে আমিনে মিল্লাত আল্লামা কাযী মুহাম্মদ আশেকুর রহমান হাশেমী (মা.জি.), কাটিরহাট হযরত শাহজাহান শাহ (রহ.) দরগাহ্‌ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী প্রমুখ। আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, শাহজাদা মুহাম্মদ কাযী মাশহুদুর রহমান হাশেমী ইয়াহিয়া, মুহাম্মদ নাজিমুল হাসান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়তুশ শরফের সেবামূলক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় সিটি মেয়রের
পরবর্তী নিবন্ধঅদম্য কন্যা নাধিরা আল হার্থির জীবন, সংগ্রাম এবং অমর অভিযাত্রা