বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে নানা আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে বিভিন্ন অনুষ্ঠান সমপ্রচার করা হবে। এসব অনুষ্ঠানের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বিপ্লব ও সংহতি : ইতিহাসের এক সন্ধিক্ষণ’ প্রচারিত হবে আজ রাত ৯টা ২৫ মিনিটে। মিথিলা আফরিনের উপস্থাপনায় এতে আলোচক থাকবেন মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও চবি উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান : হৃদকমল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের অংশ বিশেষ, তার উক্তি সম্বলিত গ্রাফিক্স কার্ড সমপ্রচারিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫, থাকছে নানা চমক
পরবর্তী নিবন্ধঅভিনয়ের ২৮ বছরে নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার