বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রেজিষ্ট্রার ইনচার্জ ড.এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী মিয়া। শিক্ষার্থী অর্পিতা, প্রণয়, আশফিয়া ও তাজিবের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা শিক্ষক ড. মিতা মজুমদার। উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, প্রফেসর মো. নাসির উদ্দিন, প্রফেসর মো. সালাহ উদ্দিন চৌধুরী, প্রফেসর মো. আজিম উদ্দিন, প্রফেসর জাহেদ বিন রহিম, প্রফেসর ইয়াসির সিলমী, ড. মোহাম্মদ সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ড. রানা করন, এমবিএ কো–অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, কালচারাল ক্লাবের উপদেষ্টা রাহুল সরকার, শিক্ষক সাবিহা জাহান, শিক্ষক ঐন্দ্রিলা চক্রবর্তী, শিক্ষক তাসনুভা তাহসিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিশ্ব দরবারে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমাদের সচেষ্ট হতে হবে। বাঙালির ঐতিহ্যকে ধারণ করে এই বৈশাখী উৎসব আয়োজনের জন্য তিনি কালচারাল ক্লাবের সকলকে ধন্যবাদ জানান। দিনব্যাপী উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













