দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মাত্র ১৫ দিন আগেও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। খবর বাংলানিউজের।
অথচ গত বুধবার হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে ন্যান্সি জানান, তিনি ও মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু রাত পোহাতেই সেই পোস্ট উধাও! এখন আর ন্যান্সির পেজে বিচ্ছেদ–ঘোষণার ওই পোস্ট দেখা যাচ্ছে না।












