বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সেলস সামিট২০২৬এর সমাপনী অনুষ্ঠান সমপ্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক, বিক্রয়কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম।

অনুষ্ঠানে বিভিন্ন বিক্রয় কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উন্নত সাপ্লাই চেইন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের আরও বেশি মানুষের কাছে প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিটিপি’র শোহাদায়ে কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে নিতে হবে