বায়েজিদে শটগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০)। গত শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে অস্ত্রকাতুর্জসহ তাদের গ্রেপ্তার করা হয়।

নগরীর দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি বলেন, গ্রেপ্তার ২ আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জেন্ট্র গো-কার্ট রেসিং টুর্নামেন্ট