নগরের বায়েজিদে যুবদল কর্মী আবু ইউসুফ জীবন (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি–৭। তাকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল রোববার রাতে নিশ্চিত করেছেন এসআরবি’র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, আজ সোমবার সকাল ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবু ইউসুফ। হামলার শিকার হওয়ার পর তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছিলেন চিকিৎসকেরা। এরপর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু ইউসুফ একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন। আহত অবস্থায় আবু ইউসুফের ধারণ করা একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি ইকরাম বাবু ও আরমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ছুরিকাঘাত ও গুলি করার অভিযোগ করেন।












