বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ পরিষদের ত্রি–বার্ষিক সম্মেলন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমনে ইত্তেহাদ সভাপতি রাহবারে বায়তুশ শরফ শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ ও অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহর যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ বলেন, শায়খ মুহাম্মদ আবদুল জব্বার রহ. বায়তুশ শরফের সার্বিক কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত করে তুলেন। তাঁর পদাঙ্ক অনুসারণ করেন বাহরুল উলুম মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন রহ.। শিক্ষা, আধ্যাত্মিকতা ও সমাজসেবাকে ব্রত হিসেবে নিয়ে এই সংগঠন সারাদেশে ও বহির্বিশ্বে মসজিদ, মাদরাসা, এতিমখানা, হেফজখানা, গবেষণা প্রতিষ্ঠান, সাংগঠনিক শাখা ও জিকিরের তালিমি কেন্দ্র মিলে প্রায় নয়শত প্রতিষ্ঠান পরিচালনা করছে। মানবসেবার মাধ্যমে ত্বরিকতের শিক্ষাকে সমাজের শাখা– প্রশাখায় ছড়িয়ে দিতে আনজুমনে ইত্তেহাদের কর্মীগণ নিরলস কাজ করে যাচ্ছেন। শরীয়তভিত্তিক ত্বরিকতচর্চার সাথে সেবামূলক বহুমূখী কার্যক্রম পরিচালনায় বায়তুশ শরফ অতুলনীয়।
প্রধান অতিথি বলেন, বায়তুশ শরফের সমাজসেবামূলক কর্মকান্ড ও সাংগঠনিক ব্যবস্থাপনায় দেশ ও জাতি উপকৃত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতা বায়তুশ শরফের জন্য সব সময় অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে শহর সমাজসেবা কার্যালয়–২ এর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর বলেন, একটি আধ্যাত্মিক দরবারের অধীনে শিক্ষা ও সমাজসেবা কার্যক্রমে আমরা অভিভূত। বক্তব্য রাখেন আলহাজ আবুল বশর আবু ও সিএমপি কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
সম্মেলনে ত্রি–বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, শোক প্রস্তাব পেশ করেন অর্থ সম্পাদক আলহাজ মোহাম্মদ নূরুল কবীর চৌধুরী, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, শাখাসমূহের কার্যক্রমের নিয়ে আলোচনা করেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ।
শাখাসমূহের পক্ষ থেকে ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, চট্টগ্রামের পক্ষে ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, কক্সবাজার জেলার সিনিয়র সহ–সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, লংগদু, রাঙ্গামাটির সম্পাদক হাফেজ এস এম ফোরকান আহমদ, খাগড়াছড়ি জেলার সহ–সভাপতি মুহাম্মদ আবু ওসমান। সম্মেলনে রাহবারে বায়তুশ শরফ ২০২৬–২০২৯ কার্যকালের জন্য ৩১ সদস্য কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। এতে আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই সভাপতি ও হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।












