বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিজিটিসিএন্ডসির বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ হলে কেক কাটা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান। বক্তব্য রাখেন চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও বান্দরবান৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

স্বাগত বক্তব্যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষা করাই আমাদের দায়িত্ব। আমরা সীমান্ত রক্ষা করি বলেই সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাদশাহ আলম স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার পাঠাগার উদ্বোধন