বায়েজিদের সন্ত্রাসী বার্মাইয়্যা ফাহিমকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

বায়েজিদের কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ ১৫ মামলার পলাতক আসামি বার্মাইয়্যা ফাহিমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বায়েজিদ থানা বিএনপি ও এলাকাবাসী।

বায়েজিদ থানা বিএনপির নেতা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ–সভাপতি আব্দুল করিমের সঞ্চালনায় সভায় নগর বিএনপির সাবেক সহ–সভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল বালি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইয়াকুব, হাজী দিদারুল আলম, মহরম আলী, মোহাম্মদ নাসির চৌধুরী, মোহাম্মদ আজাদ, আব্দুল হান্নান রানা, আবদুল খালেক, আব্দুল হালিম, ইয়াকুব আলী রনি, মোহাম্মদ সোদাশ্বের, ওয়াহিদুল ইসলাম বাবলু, মোহাম্মদ জসিম, খোরশেদ আলী প্রমুখ। বক্তারা অবিলম্বে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও ১৫ মামলার পলাতক আসামি বার্মাইয়্যা ফাহিমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল অঙিজেনসহ সন্নিহিত এলাকা প্রদক্ষীণ করে।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধচবিতে মাদক সেবনরত অবস্থায় ২ কর্মচারীসহ আটক ৩