পূর্বাশার আলো’র আয়োজনে গতকাল শুক্রবার প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মুনতাসির মাহমুদের সঞ্চালনায় শিশুদের মাঝে কোরআন, মৌসুমী ফল বিতরণ ও দোয়া মাহফিল নগরীর তানযিমুল মোছলেমিন এতিম ও হাফেজখানায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন পূর্বাশার আলো’র প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ সভাপতি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রফেসর ড. তাসনিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন–কোতোয়ালী জোনের সাবেক উপ–পুলিশ সুপার মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক নুরুল কবির চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন মো. রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা একিউএম মোসলেহ উদ্দীন। হাফেজ লিয়াকত আলী, পূর্বাশার আলো দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, নুরুল কবির, আবু জোবায়ের রিয়াজ, আশরাফুল ইসলাম শাকিল, ইমাম হোসেন, মহিউদ্দিন হেলালি, মাসুদুল আলম, সোহেল রানা, নেছারুল হক, মো. কায়সার, শাহরিয়ার জয়, মো. ফারুক, মো. সানি, মো. তানভির, আরিফুল ইসলাম মারুফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কাদের। বক্তারা বলেন, আলোকিত মানুষ ছাড়া আলোকিত ভোর হয় না। বর্তমানে শিশু কিশোরদের বেশির ভাগ পারিবারিক শিক্ষার অভাবে সন্তানরা পথভ্রষ্ট হচ্ছে। তাদেরকে সঠিক পথে আনতে পরিবারের পাশাপাশি সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতন করে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












