বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

বান্দরবান জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মাম্যাচিং।

এ উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের বান্দরবান কার্যালয়ের উপপরিচালক লেলিন তালুকদার।

সভায় আয়োজকেরা জানান, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং গ্রিন হিলের বাস্তবায়নে এ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এর আওতায় এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে টান, তীব্র সংকটে মার্কিন বাহিনী
পরবর্তী নিবন্ধরাউজানে ৯০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা