বান্দরবানে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

বান্দবানের লামায় বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লামা উপজেলার ফাঁসিয়াখালি হেডম্যান পাড়া ও বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩ নং ফাঁসিয়াখালী ইউপির ২ নং হ্লাথুই পাড়া এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলেমোহাম্মদ সজিব (১১)।

স্থানীয়রা জানায়, লামা উপজেলার নাইক্ষ্যংমুখ সঃ প্রাঃ বিদ্যালয় এর দপ্তরি মং প্রু মারমা বাড়ি যাওয়ার পথে হেডম্যান পাড়ার কাছাকাছি পৌছালে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। অপরদিকে শিশু মোহাম্মদ সজিব নিজ বাড়ির বাহিরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয়। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে কিশোরকে অপহরণের পর নিপীড়ন, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধআকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা : মন্ত্রী