বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সংগঠন চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের (চেসা) উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বানভাসি হতদরিদ্রের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ করেন চেসা নেতৃবৃন্দ। মানবিক এই কর্মসূচিতে আমাদের সহায়তা করেন চেসা প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন সহ–সভাপতি ও চ্যারিটি কমিটির আহ্বায়ক সৈয়দা নারগিস সুলতানা বীনু, সহ–সভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তারেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ নিজাম, সহ–দপ্তর সম্পাদক মো ফয়সাল আহমেদ দোলন, নির্বাহী সদস্য এমএইচ শাহ বেলাল ও নুরুল আনোয়ার সেলিম, সদস্য জয়নাল আবেদীন ও জমির আলী। আরো উপস্থিত ছিলেন টইটং ইকরা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মাহমুদুল্লাহ ফিরোজ এবং অর্থ সেক্রেটারি আব্দুল মজিদ। চেসার মানবিক এই কাজের জন্য স্থানীয় জনগন সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












