বাড়ইপাড়া খালের খনন কাজ পরিদর্শনে মেয়র

| শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৪৫ পূর্বাহ্ণ

বাড়ইপাড়া খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শুক্রবার সকালে নগরীর জলাবদ্ধতা নিরসনে বাড়ইপাড়া খল খনন কাজের অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করেন মেয়র। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের কাছে জানতে চান।

এই সময় মেয়র কাজের গুণগতমান সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী শাহিন–উল–ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শাফকাত আমীন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই ২০০ কোটির পথে প্রভাস-দীপিকার ‘কল্কি’
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ‘বিপন্ন’ হিল ময়না উদ্ধার