বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুকবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোল চত্তর পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুইজন হলেন-চট্টগ্রামের লোহাগড়া উপজেলার শহিদুল ইসলাম (৩১) এবং ফরিদপুর বোয়ালমারি থানার মোঃ আজিজুল হক (৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাদেরকে তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ বিধানসভা : প্রথম দফা ভোটের পর পাল্লাভারির পাল্টাপাল্টি দাবি