কোতোয়ালীতে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বিকেলে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন-তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মোঃ নাহিদ হোসেন (১৯), মোঃ সাইফুল ইসলাম (২০), মোঃ নওশের উদ্দিন চৌধুরী (২১), মোঃ জুয়েল (২৪), মোঃ আলাল (২১), মোঃ আসিফ (২২), মোঃ শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯), ইমাম হোসেন সাদমান (২২)৷

পুলিশ জানায়, শুক্রবার কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল বের করা হয়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা