আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। প্রস্তুত মঞ্চ। মেসির ২১ বছরের আন্তর্জাতিক পথচলার শেষ অধ্যায়ের সাক্ষী হতে বুয়েনস এইরেসে ছুটে যাচ্ছেন অনেক ভক্ত–সমর্থক। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মেসির অগণিত ভক্তের সবার পক্ষে তো আর আর্জেন্টিনায় যাওয়া সম্ভব নয়। বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা সব সময়ই আকাশছোঁয়া। তাই মেসির বিদায়ী ম্যাচটি কীভাবে দেখা যাবে, তা নিয়ে সমর্থকদের আগ্রহও তুঙ্গে। এই অঞ্চলে কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা–বনিন ম্যাচের সমপ্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম তঊঊ৫ অঢ়ঢ় এবং তাদের ওয়েবসাইটে ম্যাচ পাস বা ট্যুর পাসের মাধ্যমে খেলাটি লাইভ দেখা যাবে। এ ছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। স্পোর্টজিফাইর মতো অ্যাপগুলোতে অনেক সময় বিভিন্ন ম্যাচ সরাসরি দেখানো হয়। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে সমপ্রচারের নিশ্চয়তা থাকে না, পাশাপাশি নিরাপত্তা ও স্ট্রিমের মান নিয়েও ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টা বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে। ম্যাচটি সরাসরি সমপ্রচার করবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে। অর্থাৎ, ৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিন শুরু হবে, ঠিক তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। কোটি কোটি ভক্তের চোখ থাকবে বুয়েনস এইরেসের মনুমেন্তালের দিকে।












