বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্তের প্রতিবাদ

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চট্টগ্রাম শাখার মানববন্ধন সম্প্রতি নগরীর হাজারী লেন শিবমন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। ফার্মেসি সার্টিফিকেট সি–গ্রেড রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দীর্ঘকালের সিদ্ধান্ত ও সম্পৃক্ততা ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাতিল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন হয়। সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি মো. নূরুল গণির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. মহসিন উদ্দিন, সহসভাপতি বাবুল কান্তি লালা ও মো. আজগর আলী, সিনিয়র সদস্য শিবু প্রসাদ দাশ, প্রশান্ত কুমার পান্ডে, রঘুনাথ সিকদার, অশোক কুমার দাশ, মহিউদ্দিন ইবনে আলী, তাপস কুমার দাশ, মো. ইউনুছ, তপন দাশ প্রমুখ। মানববন্ধনে ওষুধ ব্যবসায়ীরা ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে আজ চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন
পরবর্তী নিবন্ধওসমান (রা.) সুন্নিয়া দারুল আরকাম দাখিল মাদ্রাসার বার্ষিক সভা