বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্ত্তী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, ডা. মনির উল্লাহ, ডা. আমিনুল ইসলাম, ডা. আছরার উল্লাহ নুরী, প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, আহমদ ছফা, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় হাসপাতালের অ্যাম্বুলেন্স সমস্যার সমাধান, জনবল সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস পানি বিদ্যুৎসহ সব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস
পরবর্তী নিবন্ধসরকারি জায়গা দখলকারী, মাদক কারবারি ও সেবনকারীদের বয়কট করুন