বাঁশখালী গুণাগরী মোড়ে ওভারব্রিজ চাই

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুণাগরী মোড়ে প্রতিদিন যানবাহন ও পথচারীর চাপ বাড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস, সিএনজি, টেম্পু, পিকআপসহ নানা যানবাহন চলাচল করে। একই সময়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। শিক্ষার্থীদের রাস্তা পার হতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। একজন বয়স্ক মানুষকে যানবাহনের ফাঁক খুঁজতে হয়। এই দৃশ্য প্রতিদিনের হলেও তা মোটেও নিরাপদ নয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সময় সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই মোড় দিয়ে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন ও পাশের সাতকানিয়ার মানুষও যাতায়াত করেন। তাই এটি এখন বিস্তীর্ণ এলাকার সমস্যা। যত্রতত্র গাড়ি থামানো ও অবৈধ পার্কিং যানজটকে আরও বাড়াচ্ছে।

এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে গুণাগরী মোড়ে দ্রুত একটি পথচারী ওভারব্রিজ নির্মাণ, অবৈধ পার্কিং উচ্ছেদ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

মো. হেফাজ উদ্দিন

শিক্ষার্থী, বাঁশখালী ডিগ্রি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল চৌধুরী : সঙ্গীতাকাশে এক উজ্জ্বল নক্ষত্র
পরবর্তী নিবন্ধআগমনী : শক্তির বোধন ও আত্মশুদ্ধির আহ্বান