বাঁশখালীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হোক

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন তাজা প্রাণ ঝরে গেছে। এমন মৃত্যু আর কোনোভাবেই কাম্য নয়।

অটোরিকশা চালকদের একটি অংশের খামখেয়ালী, অদক্ষতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বারবার সামনে আসছে। অনেক চালক ট্রাফিক সিগন্যাল, ওভারটেকিং, লেন শৃঙ্খলা কিংবা মৌলিক সড়ক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই প্রধান সড়কে যানবাহন চালাচ্ছেন। এমনও দেখা যায়, আজ গাড়ি কিনে পরদিনই কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই প্রধান সড়কে নেমে পড়ছেন।

আরও উদ্বেগজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে ১২ ১৬ বছর বয়সী কিশোরও অটোরিকশা চালাচ্ছে। আবার ৭০ ৮০ বছর বয়সী বৃদ্ধরাও একই সড়কে গাড়ি চালাচ্ছেন। এতে নিজেদের পাশাপাশি অন্য পথচারী ও যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানপ্রধান সড়কে অটোরিকশা চলাচলের বিষয়ে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হোক।

এম. মুরাদ

বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধড. মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষাবিদ জ্ঞানতাপস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জলাবদ্ধতা ও নাগরিক দায়িত্ব