বাঁশখালীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বাঁশখালী উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এম তাহেরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গনী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এএইচএম সৈয়দ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ–সভাপতি খোকন চক্রবর্তী ও মো. নাসির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ সবুর এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইরফান চৌধুরী। সভায় সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, কায়সারুল আহসান, এহছানুল হক এবং খোরশেদ আলম। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, সনজিত কুমার বড়ুয়া, দুলাল হোসেন, আলী আশরাফ খান এবং মোহাম্মদ ইউনুছ। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী, মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ জামাল হোসেন, নন্দিতা রানী দাশ, মো. নুরুল ইসলাম, মৃদুল কান্তি দাশ, মোহাম্মদ হোসাইন, জুলফিকারুল হক, রবিউল হাসান, মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোহাম্মদ ওবায়দুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সভায় বাঁশখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও পাঠদানের অনুমতি প্রাপ্ত মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












