বাঁশখালীতে মুনিরুল্লাহ ফাউন্ডেশনের পুনর্বাসন ও নগদ অর্থ সহায়তা

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে মুনিরুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে পুনর্বাসন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাঁশখালীর মুনিরুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জহির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নকি উদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বাঁশখালীর ইউএনও মো. রুহুল আমিন, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল, সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহেদ আলী, আকমল মুনীর শিবলী, খালেদুল হক, জাভিদ মুনীর, মিশকাত হোসাইন, তারিক মঈন, হাম্মাদ মুনীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাওলানা মুনিরুল্লাহ সাহেব একজন সমাজহিতৈষী মানুষ ছিলেন। তিনি একাধারে চিকিৎসক, শিক্ষক ও জনপ্রতিনিধি ছিলেন। তার যোগ্য সন্তানরাও জনগণের কল্যাণে কাজ করছেন। যা অত্যন্ত আশা জাগানিয়া ব্যাপার। বাঁশখালী উপজেলা বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান সকলের প্রতি আহবান জানাই। মুনিরুল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নকি উদ্দীন জানান, মুনিরুল্লাহ ফাউন্ডেশন একটি জনকল্যাণমূলক সংস্থা। এই সংস্থাটি মানবতার কল্যাণে কাজ করে। ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গত তিনজনকে দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি প্রদান করা হয়েছে এবং ৪৪ জনের মাঝে নগদ তিন লাখ দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচি নেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ মনছুরুল আলম (রহ.) তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষের জীবন পরিশুদ্ধ হয়