বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র, পূর্ব ডোংরা আলতাফ আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌধুরী ঘাট এলাকায় বন্যাদুর্গতদের মাঝে খাবার ও ওষুধ বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম। ড্যাব কেন্দ্রীয় সহ–সভাপতি এবং চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে পরিচালিত খাবার ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় ডক্টরস ওয়েলফেয়ার সহ সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, ডা. হোসনে আরা বেগম, ডা. মঈনুল আহসান, ডা. ইফতেখার আহমেদ অনি, ডা. মোহাম্মদ মঈনুদ্দিন মঈন, ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন ও ডা. রাজেদ আল হাসান, ডা. সাদ্দাম হোসেন, ডা. রাকিব আদনান চৌধুরী, ডা. মো শফিকুল ইসলাম, ডা. মামুন উদ্দিন, ডা. তারেকুল ইসলাম জনি, ডা. মোফরাদুর রহমান সোহান, ডা. নাঈম, ডা. দস্তগীর চৌধুরী, ডা. আমিনুল ইসলাম, রায়হান আদনান, নাঈম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










