সামপ্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লায়ন ক্লাব অব চিটাগং এমিয়েবল রোজ গার্ডেনের একক উদ্যোগে বাঁশখালীর ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামে এক দিনব্যাপী ফ্রি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে বন্যাকবলিত এলাকার প্রায় ২০০ থেকে ২৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তা লায়ন সাবিনা ইকরাম সিরাজীর সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পে সার্বিক চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. তাসলিম চৌধুরী। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে বিনামূল্যে ওষুধ ও সেবা পৌঁছে দেন রিহ্যাব এর পরিচালক এবং চট্টগ্রাম রিজিওন এর কো– চেয়ারম্যান (১) সারিস্ত বিনতে নূর। সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন মানব সম্পদ উন্নয়ন কর্মি বাসু দেব রুদ্র ও তার টিম। এছাড়াও উক্ত মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবায় আরও নিয়োজিত ছিলেন ডা: মো: হামিদুর রশিদ এবং ডা: অতিকা অনন্যা। প্রেস বিজ্ঞপ্তি।








