বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মাওলানা আব্দুল্লাহ (৩৫) নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বজ্রপাতে মুত্যুবরণকারী সরল ইসলামীয়া আনছারুল উলুম বালকবালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সরলের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হঠাৎ দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির খড়গুলো ঠিক করার কাজ করাকালীন হঠাৎ বজ্রপাত কবলে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার মুত্যু নিশ্চিত করেন। সরল ইসলামীয়া আনছারুল উলুম বালকবালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহর সংসারে স্ত্রীসহ তিন কন্যা সন্তান রয়েছে। এদিকে বজ্রপাতে সরল ইসলামীয়া আনছারুল উলুম বালকবালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’
পরবর্তী নিবন্ধওমানের শোক কাটতে না কাটতেই সৌদিতে প্রাণ গেল রাঙ্গুনিয়ার যুবকের