বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের উদ্যোগে এবং নূরে মদিনা বারীয়া ফারুকী আলিম মাদ্রাসা (লক্ষ্মীপুর) ও ‘এসো আল্লাহর পথে কুরআনের আলোয়’ গ্রুপের যৌথ সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাটের অধিক পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) কালীপুর এজহারুল হক উচচ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তরের সভাপতি শহীদ রেজা। সাধারণ সম্পাদক কাজী শাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ–সভাপতি তারেক আজিজ আলামী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম. মহিউল আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান এম.এ মতিন ও মহাসচিব স.উ.ম. আব্দুস সামাদের নির্দেশনায় আমাদের দলের প্রত্যেক নেতাকর্মী বন্যাদুর্গত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য সম্পাদক পীর মাওলানা নেছার উদ্দিন মুনিরী, নূরে মদিনা বারীয়া ফারুকী আলিম মাদ্রাসার (লক্ষ্মীপুর)-প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ রোকন উদ্দীন ফারুকী, ফরিদ আহমদ জিহাদী, মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা এহছানুল হক, কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন রানা, সাহাব উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির জাহেদ, মাওলানা নাছির উদ্দীন, হাফেজ মাওলানা আবু সৈয়দ, নজরুল ইসলাম, আবু ছিদ্দিক, সেলিম উদ্দিন, আমির হোসেন, ওবায়দুল মোস্তাফা, খোরশেদ হাশেমী, নেজাম উদ্দিন রিয়াদ, এইচ. এম. জাহিদুল ইসলাম, সৈয়দ আব্দুল হালিম, নুরুল মোস্তফা সাদাত, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, আজিম বিন মালেক, শাহেদুল ইসলাম, আরফাতুল ইসলাম, মিসবাহউল্লাহ চৌধুরী, মিজবাউর রহমান, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, আব্দুল মুবিনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












